বলিউডের নতুন ‘ড্রিম গার্ল’ আখ্যা পেয়েছিলেন কিয়ারা আদবানি। এত দিন এই ট্যাগ শুধু হেমা মালিনীর ছিল। কিয়ারার নামের সঙ্গে এবার যুক্ত হলো নতুন এক ট্যাগ। তাঁকে বলা হচ্ছে ‘ডার্লিং অব দ্য নেশন’। গত সোমবার কিয়ারাকে এই ট্যাগ দিয়েছেন বলিউডের নামকরা চিত্রনির্মাতা করণ জোহর।
কিয়ারাকে বলা যায় করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সৌভাগ্যের প্রতীক। ধর্মাকে সব সময় হিট ছবি উপহার দিয়েছেন কিয়ারা। উল্টো করে আবার এ–ও বলা যায়, কিয়ারার ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে এই প্রযোজনা সংস্থা।
‘গোবিন্দা নাম মেরা’ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘ছবিটা এতটাই অন্য রকম যে শুরুতে এর ঘরানা কী হবে, এ নিয়ে দ্বন্দ্বে ছিলাম। নতুন কিছু করার চেষ্টা করেছি আমরা। ‘গোবিন্দা নাম মেরা’ দুনিয়ার বাসিন্দা হতে পেরে সত্যি আমি রোমাঞ্চিত। আশা করি, দর্শক নতুন আর মজার অভিজ্ঞতা অর্জন করবেন।’
আগামী ১৬ ডিসেম্বর ডিজনি-হটস্টারে মুক্তি পাবে ‘গোবিন্দা নাম মেরা’। ছবির শুটিং, প্রচারণা—সবকিছু নিয়ে এখন ব্যস্ত কিয়ারা। সামনে তাঁকে ‘আরসি ফিফটিন’, ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা যাবে।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...