ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রকাশিত ওই রকিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৪০তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা।
এর আগে ৫ আগস্ট ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে।
এরপর এ বছরের প্রথম র্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে। গেল সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...