বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে ঢাকা ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সড়ক পরিবহন মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে একটি যৌথ সভা হয়েছে আজ বিকেলে।
সভায় পরিবহন নেতারা জানিয়েছেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকেরা কখনো সমর্থন করে না। তাই ২৮ মার্চ ঢাকা শহর এবং আন্তজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
তবে হরতালের দিন গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবহন মালিক সমিতি।
মালিক-শ্রমিকদের যৌথ সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকাস্থ প্রায় সকল পরিবহন কোম্পানী এবং রুট মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।
ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...