মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে ব্রাজিলে। আফ্রিকার বাইরে এ রোগে আক্রান্ত হয়ে এই প্রথম কারো মৃত্যু হলো। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গত বৃহস্পতিবার বেলো হরিজন্তে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অবস্থা গুরুতর ছিল।ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় এক হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত করেছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সাও পাওলো ও রিও ডি জেনিরোতে। গত ১০ জুন ইউরোপফেরত এক ব্যক্তির শরীরে প্রথম মাঙ্কিপক্স ভাইরাস খুঁজে পায় ব্রাজিল।
মাঙ্কিপক্সের বর্তমান প্রাদুর্ভাবে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ ভুক্তভোগী দেশ স্পেন। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত ৪ হাজার ২৯৮ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। তাদের ইমারজেন্সি অ্যালার্ট কোঅর্ডিনেশন সেন্টার শুক্রবার এক নোটে বলেছে, প্রাপ্ত তথ্যসহ ৩ হাজার ৭৫০ জন (মাঙ্কিপক্স) রোগীর মধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন।
মারা যাওয়া রোগীর বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেছেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। খবর: আলজাজিরা
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...