নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১৮ই জুন ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা থেকে আজ বুধবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়ে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৩ জন, খুলনা বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬ হাজার ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৩০ জন।