নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা বলেন, বিচারহীন হত্যাকাণ্ড বা ‘মব জাস্টিস’-কে কোনোভাবেই সমর্থন করে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমন্বয়করা অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি তোলেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
এ সময় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান জানানো হয়।