নারায়ণগঞ্জে বিকল্প শিক্ষা ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

নারায়ণগঞ্জে বিকল্প শিক্ষা ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

ক্যাপশন নেই

নারায়ণগঞ্জ, ২২ জুন ২০২৬: জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় বন্দরে এক বিশেষ ‘কমিউনিটি ডায়ালগ’ বা সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় কামরুন নাহার লিপির বাড়িতে এই ডায়ালগের আয়োজন করা হয়।

চলতি মে-জুন ২০২৬ মেয়াদে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন এবং বিকল্প শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে এই ‘Community Engagement and Social Behavior Change (CE-SBC)’ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব ডালিয়া ইয়াসমিন। তিনি কিশোর-কিশোরীদের মেধা বিকাশ, অধিকার রক্ষা এবং সমাজ পরিবর্তনে আচরণগত উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও কিশোর-কিশোরীরা এই উন্মুক্ত সংলাপে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।