মোঃ শাকিলুজ্জামান তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
মোঃ শাকিলুজ্জামান তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
আপডেট : সোমবার ২২শে জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
ঢাকা, ২২ জুন : অসুস্থ বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্য গবেষক মোস্তফা মনোয়ারের চিকিৎসার খোঁজখবর নিতে সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
হাসপাতালে চিকিৎসাধীন মোস্তফা মনোয়ারের শয্যাপাশে কিছু সময় কাটান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
সফরকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পীর চিকিৎসা ব্যয়ের জন্য একটি আর্থিক সহায়তার চেক তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে অবদান রাখা গুণীজনদের যেকোনো সংকটে সরকার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শিল্প-সংস্কৃতির ধারক ও বাহকদের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোস্তফা মনোয়ারের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়েছে।